শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
করোনা ভাইরাসে চীনে এক দিনেই ৪৬ জনের মৃত্যু
Update : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০, ২:৪৬ পূর্বাহ্ণ

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে একদিনেই ৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজারের বেশি মানুষ। শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা চীনসহ বিশ্বে প্রায় ১২ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ চীনের সঙ্গে বিমান ও সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বেইজিং সরকার এর সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ চীন সফররত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। —খবর বিবিসি ও রয়টার্সের

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১০২ জন বেড়ে ১১ হাজার ৭৯১ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৪৬ জন বেড়ে ২৫৯ জনে পৌঁছেছে। চীনের বাইরে বিশ্বে ১৩৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। হুবেই প্রদেশে নববর্ষের ছুটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এমনকি জনসমাগম এড়াতে বিবাহও নিষিদ্ধ করা হয়েছে সেখানে। যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় খাবার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে ৩০ কোটির বেশি মুরগি মৃত্যুর পথে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা