রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৯:০৯ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মির্জাপুরে পেছন থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় ম্যাক্সি (পেছন খোলা ছোট পিকআপ) উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকার জুই-যুথী পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও তিন জন।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই গ্রামের অমল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুর জেলার রাশেদা বেগম। নিহতরা সবাই স্থানীয় নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে উপজেলার গোড়াই থেকে যাত্রী নিয়ে আসা একটি ম্যাক্সি জুই-যুথী পাম্পে জ্বালানি নিতে ঢোকে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ম্যাক্সিটিকে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আরও দুইজনের মৃত্যু হয়। এঘটনায় আহত আরও তিনজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা