রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল প্রশিক্ষণ
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৪ অপরাহ্ণ

 

রাজধানীতে শুরু হল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে “বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল এন্ড স্প্রেডশীট এনালাইসিস উইথ মাইক্রোসফট এক্সেল“ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। রবিবার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণে বিসিকের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিসিকের কর্মকর্তাদের কম্পিউটার স্কিল, স্প্রেডশীট ও মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা বৃদ্ধিসহ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে বিসিক এবং প্রিজম প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

২৭ ফেব্রæয়ারী পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। প্রশিক্ষণ শেষ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা