রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নরসিংদী জেলায় সবুজ বিপ্লব ঘটাতে সবুজ আন্দোলনে যোগ দিন
Update : শনিবার, ৭ মার্চ, ২০২০, ৫:২৩ অপরাহ্ণ

সবুজ আন্দোলন সমগ্র বিশ্ব বাসীর আন্দোলন । তীব্র গরম, অতি বৃষ্টি, অনা বৃষ্টি, খরা, সবই হয় জলবায়ু পরির্তনের ফলে । আর এই জলবায়ু পরির্তনের ফলে আমরা নানা মুখী সমস্যার সম্মুখীন হচ্ছি । খনিজ জ্বালানি ব্যবহার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন। এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পরিবেশবাদী সংগঠন “সবুজ আন্দোলন” । আমরা চাই সুন্দর সবুজ বাংলাদেশ, এই সুন্দর সবুজ বাংলাদেশ গড়তে হলে প্রতিটি জেলাকে আগে সবুজ করতে হবে ।

আমরা যদি যার যার অবস্থান থেকে বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের নিজ জেলাকে সবুজ জেলায় রুপান্তর করতে পারি, তাহলে এইভাবে প্রতিটি জেলা সবুজ গাছে ছেয়ে যাবে। একদিন ঠিকই আমরা সবুজ বাংলাদেশ পাবো । সবুজ আন্দোলনের মাধ্যমে সারাদেশ হবে “সবুজ সোনার বাংলা” এই আশা রাখি ।

সবুজ আন্দোলনের একজন সাধারণ সদস্য হিসেবে আমি গর্বিত । কারণ দেশটা সবুজ করতে আমার প্রিয় সংঠন “ সবুজ আন্দোলন” বৃক্ষ রোপণ কমসূচি পরিচালনা করে আসছে । আমি আমার জেলা নরসিংদীকে “সবুজ নরসিংদী” করতে চাই । এর জন্য সবুজ আন্দোলনে যোগ দিন । সবুজ নরসিংদী গড়তে আপনিও হতে পারেন আমাদের এই সবুজ আন্দোলনের একজন গর্বিত সদস্য।

আসুন সবুজ আন্দোলনে যোগ দিয়ে সবুজ পরিবেশ গড়ি। নরসিংদীতে সবুজ বিপ্লব ঘটাতে আমাদের সাথে এক হয়ে নেমে পড়ুন ভবিষ্যৎ নিরাপদ বাংলাদেশ গড়তে । নরসিংদীর ৬টি উপজেলা , পৈারসভা, ও জেলা কমিটি গঠন চলছে ।

আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন ।সাংবাদিক মো: মোস্তফা খান, যুগ্ম সাধারণ সম্পাদক, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। মোবাইল:- ০১৫১১১৮০১০৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা