রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রায়পুরায় মুজিব জন্মশত বর্ষে ঘর পেল ৪০ গৃহহীন পরিবার
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৪:১৪ পূর্বাহ্ণ

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:

নরসিংদীর রায়পুরায় মুজিব শতবর্ষে পান্থশালা গুচ্ছগ্রামে ভূমি ও গৃহহীন ৪০টি পরিবারের মাঝে গৃহ বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেকমন্ত্রী সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু গৃহহীনদের হাতে গৃহ বরাদ্দপত্র তুলে দেন।

জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরের গুচ্ছগ্রাম প্রকল্পের অধীনে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা গুচ্ছগ্রামে ২.১৫ একর খাস জমিতে বালি ভরাট করে ভূমিহীন ৪০টি পরিবারের জন্য গৃহ, টয়লেট, উন্নত চুলা, টিউবয়েল স্থাপন করা হয়েছে। এছাড়াও বৃক্ষ রোপনের জায়গা রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী দিনে পর্যায়ক্রমে তারা সরকারী অন্যান্য সুযোগ-সুবিদার আওতায় চলে আসবে বলেও জানান ইউএনও মোঃ শফিকুল ইসলাম।

এ সময় অন্যদের ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমার খন্দকার, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, সানজিদা সুলতানা নাছিমা, আসাদুল্লাহ ভূঁইয়া প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা