রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
নরসিংদীতে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করে স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ
Update : রবিবার, ২২ মার্চ, ২০২০, ১:৪৫ অপরাহ্ণ
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করে ‘কোয়ারেন্টাইন হোম’ লেখা স্টিকার লাগানোসহ বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের খোঁজ নিচ্ছে জেলা পুলিশ।
এছাড়া প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে খোঁজ নিচ্ছে জেলার ৭টি থানা পুলিশ। নরসিংদী জেলার পুলিশ সদস্যরা বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসীর হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে মানা হচ্ছে কি-না, তা খতিয়ে দেখাচ্ছেন। এক্ষেত্রে ব্যতিক্রম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি স্পেশাল ব্রাঞ্চ (বিশেষ শাখা) থেকে নরসিংদী ফিরে আসা প্রবাসীদের তালিকা সংগ্রহ এবং থানা ভিত্তিক তালিকা করে তা সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানো হয়েছে।
তালিকা অনুযায়ী থানা পুলিশ ফিরে আসা প্রবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে কমপক্ষে ১৪ দিন সঠিক উপায়ে হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় খোঁজ-খবর নিচ্ছেন ও বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন।
 এ ছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রবাসীদের পরিবারের সদস্যদের বাচাঁতে এবং এ ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার, হাত ধোয়াসহ প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা