রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
মাধবদীতে স্পিনিং মিলের গোডাউনে আগুন, প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২০, ৫:১৪ অপরাহ্ণ

মো: শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী:

নরসিংদীর মাধবদীতে মোবারক আলী নামে একটি স্পিনিং মিলের গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার  দুপুরে মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকার ওই স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে আগুনের ধোয়া দেখতে পায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। আগুনের সূত্রপাত টের পেয়ে খবর দেয়া হয় মাধবদী ফায়ার সার্ভিসে। প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে মিলটির গোডাউনে থাকা তুলা পুড়ে ছাই হওয়ায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছে মিলটির মালিক মো: ইলিয়াছ।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা