1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আমরা বাংলাদেশী এটাই বাংলাদেশের মানুষের পরিচয় -খায়রুল কবির খোকন - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

আমরা বাংলাদেশী এটাই বাংলাদেশের মানুষের পরিচয় -খায়রুল কবির খোকন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আমরা বাংলাদেশী এটাই বাংলাদেশের মানুষের পরিচয়।আমরা বাংলা ভাষায় কথা বলি তাই ভাষাতে আমরা বাঙালি আর জাতিতে আমরা বংলাদেশী এই বিষয়টিকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেন।শুধু বাংলাদেশী জাতীয়তাবাদ নয় তিনি এদেশে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করে এদেশে গণতন্তের চর্চা ও মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে ছিলেন।  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র আয়োজিত চিনিশপুরস্থ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৩০ মে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শোকের একটি দিন। এই দিনে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দেশি- বিদেশি চক্রান্তে হত্যা করা হয়েছিল। যিনি আমাদের জাতীয় ইতিহাসের নানা ক্রান্তিলগ্নে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বীর দর্পে  ১৯৭১’র বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ৭৫’র রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন। জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের ইতিহাসে এক ক্ষনজন্মা রাষ্ট্রনায়ক।

নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টারের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা বারের সভাপতি এড. আবদুল বাছেত, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন তপু, সদর উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূঁইয়া,  জেলা শ্রমিক দলের সভাপতি  রবিউল ইসলাম রবি, জেলা মৎসজীবি দলের সভাপতি হাবীবুর রহমান মিলন, জেলা জাসাসের সভাপতি সারোয়ার হোসেন ঝন্টু ও ওলামাদলের সভাপতি নরুল ইসলাম।

এসময় জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host