ক্রীড়া প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ মেঘনায় স্বপ্নের পথে, বিজয়ের সাথে -নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর প্রস্তুতিমূলক সভা ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
১২-১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ সফল ভাবে বাস্তবায়নের জন্য কয়েকটি উপকমিটি করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসালাম মিজি, একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কোবরা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আওলাদ হোসেন মোল্লা, জাওয়াদুল কবির ভূঁইয়া, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত, প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম, রুপু আহমেদ, মোহাম্মদ বশির আহম্মদ খান, মোঃ আকরাম সরকার প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় ২৮ এপ্রিল বেলা ২ টায় সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ মাঠে কাবাডি, দাবা ,ব্যাডমিন্টন, অ্যাথলেটিক বালক বালিকা অনুষ্ঠিত হবে। বিকেল ৩ টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন কারাত স্কুলে মার্শাল আর্ট বাছাই কার্য সম্পন্ন করা হবে।
২৯ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজে বালক বালিকা সাঁতার, ফুটবল ও ক্রিকেট বাছাই করা হবে।
সভাপতি আসমা জাহান সরকার প্রথমবারের মতো নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ সফল বাস্তবায়নে নরসিংদী সদর উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করেন।


