শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
সামাজিক সমস্যা প্রতিরোধে ১১ হাজার পোস্টার বিতরণ
Update : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ

নরসিংদী প্রতিনিধি:

মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধ করে বই পড়া, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহ তৈরী ও শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক পোস্টার বিতরণ করেছে নরসিংদী জেলা প্রশাসন।

সোমবার সকালে নরসিংদী আইডিয়াল স্কুলে এই পোস্টার বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল জাকি, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র,সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানায়, মাদকসহ সকল সামাজিক সমস্যা নিরসনে জেলার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে ১০২৩ টি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে মোট ১১ হাজার সচেতনতামূলক পোস্টার লাগানো হচ্ছে আজ। ইতোমধ্যে পোস্টার পৌঁছে দেয়া হয়েছে প্রতিটি স্কুলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা