শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
প্রতিটি কণ্ঠযোদ্ধারই স্বপ্নের জায়গা প্লেব্যাক : লায়লা
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৬:১৭ অপরাহ্ণ

প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিলেন ক্লোজআপা ওয়ান তারকা বর্তমান সময়ের জনপ্রিয় ফোকসংগীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। ‘আদম’ সিনেমার জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘কন্যা বিসর্জন’। নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত লায়লা।

তিনি বলেন, ‘সিনেমার গানে কণ্ঠ দেয়া যে কোনো শিল্পীর জন্য স্বপ্নের মতো। আমি সেই স্বপ্নের দেখা পেয়েছি। ভীষণ আনন্দিত আমি। খুব চমৎকার অনুভূতির একটি গান এটি। আশা করছি দর্শক-শ্রোতার ভালো লাগবে। ’

লায়লা আরও বলেন, ‘প্রতিটি কণ্ঠযোদ্ধারই স্বপ্নের জায়গা প্লেব্যাক। সে শুরুটাই এতটা অসাধারণভাবে হয়েছে। সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ। ’শনিবার (২৫ সেপ্টেম্বর) গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল, নাসরিন, রোদেলা হৃদ্যসহ অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা