শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
রায়পুরায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৭৬ শিক্ষার্থী
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

অজয় সাহা, নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ৭৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন কেন্দ্র মিলিয়ে এ অনুপস্থিতির ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ এবং সুষ্ঠু। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শিক্ষা সংশ্লিষ্টরা জানান, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষার্থীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা