শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
জন্মদিনে ভালোবাসার মানুষদের সঙ্গেই রোজিনা
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ

হৃদয় খান, বিনোদন প্রতিবেদক:

বাংলাদেশের নন্দিত অভিনেত্রী ও নির্মাতা রোজিনার আজ জন্মদিন। চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই গুণী শিল্পী বরাবরই ব্যক্তিগত আয়োজনে খুব বেশি আগ্রহী নন। জন্মদিন নিয়েও তার ভাবনা বেশ সরল।

রোজিনা জানান, সাধারণত তিনি জন্মদিন পালন করেন না। তবে এবারের বৈশাখে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকায় জন্মদিনকে ঘিরে একটু ভিন্ন ভাবনা এসেছে তার। বৈশাখের আমেজ আর নিজের বিশেষ দিন- দুটো মিলিয়ে ছোট পরিসরে একটি ঘরোয়া আয়োজনের পরিকল্পনা করেছেন তিনি।

এই আয়োজন সম্পর্কে রোজিনা বলেন, “আমি সাধারণত জন্মদিন পালন করি না। তবে এবার বৈশাখে কোনো আয়োজন হয়নি, তাই ভাবলাম জন্মদিনটা ছোট করে উদযাপন করা যায়। পরিবারের সদস্য, কাছের কিছু বন্ধু আর যেসব উদ্যোক্তাদের বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়- তাদের নিয়েই ছোট্ট আয়োজন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা