শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
লাকসামে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা থেকে:

কুমিল্লার লাকসামে পৃথক দু’টি স্থানে অভিযানে চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জোনাকী টেলিভিশন কুমিল্লা প্রতিনিধিকে জানান, ২১ এপ্রিল (মঙ্গলবার) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. হারুনুর রশিদকে (৪৫) তার নিজ এলাকা বিজরা থেকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোমারডোগা গ্রামের আবুল বাশার সর্দারের ছেলে ওয়ারেন্টভুক্ত মো. ওমর ফারুককে (২৫) একই দিন (মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের আরেকটি টিম অভিযান চালিয়ে তার নিজ এলাকা কোমারডোগা থেকে গ্রেফতার করে।

লাকসাম থানা সূত্রে জানা যায়, আসামী ওমর ফারুকের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরি মামলা রয়েছে এবং লাকসাম থানায় তার বিরুদ্ধে ২টি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে। গ্রেফতারকালে তার কাছে মাদকদ্রব্যের কিছু উপাদান পাওয়া যায়। ওই অপরাধে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে নির্বাহী ম‍্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১শত টাকা অর্থদন্ড প্রদান করেন ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা