শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে মেয়ের আত্মহত্যা
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা থেকে:

মায়ের বকাঝকা খেয়ে অপমান সহ‍্য করতে না পেরে অভিমান করে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সিনথিয়া উদ্দিন (১৫) গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল (সোমবার) রাতে লাকসাম পৌরসভা কার্যালয়ের সামনে ৪ নম্বর ওয়ার্ডের উত্তর লাকসাম চাচা-ভাতিজা বিল্ডিংয়ের চতুর্থ তলার ভাড়া বাসায়। ওই ঘটনায় ২১ এপ্রিল (মঙ্গলবার) সকালে লাকসাম থানা পুলিশ ওই স্কুলছাত্রীর ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ এপ্রিল (সোমবার) রাতে ওই স্কুলছাত্রীর মা খালেদা আক্তার মেয়ে সিনথিয়াকে বকাঝকা করেন। এরপর সিনথিয়া রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠায় মা খালেদা আক্তার মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান তার মেয়ে সিনথিয়া ফ‍্যানের সঙ্গে ঝুলে রয়েছে। ওইসময় তিনি চিৎকার দিলে আশপাশের বাসার লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে সিনথিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিনথিয়া পাশ্ববর্তী লালমাই উপজেলার সিঙ্গুরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও লাকসাম পৌর এলাকার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা আক্তার দম্পতির মেয়ে। বাবা প্রবাসে থাকায় সিনথিয়া তার মায়ের সঙ্গে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের উত্তর পাশে এবং লাকসাম পৌরসভা কার্যালয়ের সামনে ৪ নম্বর ওয়ার্ডের উত্তর লাকসাম চাচা-ভাতিজা বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন।

মৃত্যুর ঘটনা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জোনাকী টেলিভিশন কুমিল্লা প্রতিনিধিকে জানান, পাশ্ববর্তী লালমাই থানার সিঙ্গুরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও লাকসাম পৌর এলাকার কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে স্কুলছাত্রী সিনথিয়া ঘটনার দিন ২০ এপ্রিল (সোমবার) রাতের কোন সময়ের মধ্যে লাকসামের ভাড়া বাসায় গলায় ওড়না পেঁছিয়ে ফ্যানের সাথে ঝুলে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে, সিনথিয়ার মৃত্যুর খবর শুনে তার স্কুলের সহপাঠীরা বাসায় ছুটে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। পরিস্থিতি বিবেচনায় ওই সময় নবম শ্রেণির ছাত্রীদের ক্লাস ছুটি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা