1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
‘ডা. সাবিরা রহমান পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার’ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

‘ডা. সাবিরা রহমান পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি (৪৭) নামে এক চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের নিজ বাসা থেকে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, এটি ঠান্ডা মাথার খুন নাকি অগ্নিকাণ্ডে মৃত্যু? এ ঘটনার পর তার মামা হারুন অর রশীদ মৃধা অভিযোগ করেছেন, লিপি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

জানা গেছে, লিপি এই ফ্ল্যাটে একাই থাকতেন। তার স্বামী শামসুর আজাদ একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন, থাকেন শান্তিনগরে।

বিকেলে ওই বাসায় হারুন অর রশীদ মৃধা বলেন, সকালে খবর পেয়ে আমার ভাগনি কাজী সাবিরা রহমান লিপির বাসায় এসে দেখি লিপির রুমে ছাই পড়ে আছে। এটি সাজিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষ মনে করে, সে আগুনে মারা গেছে। কিন্তু এটা সত্য নয়। লিপির ঘাড়ে ও পেছনে কোপের দাগ, এটি পরিকল্পিত হত্যা।

তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে ডাক্তারি পাস করার পর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করছে লিপি।

জানা গেছে, তিনটি কক্ষের মধ্যে একটিতে লিপি একাই থাকতেন। বাকি দুটি কক্ষ সাবলেট (ভাড়া) দিয়েছিলেন।

পারিবারিক কলহের কোনও ঘটনা ছিল কি-না জানতে চাইলে হারুন অর রশীদ জানান, তার জানা মতে তার পরিবারে কোনও কলহ ছিল না।

এর আগে ডিবি পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক বলেন, সকালে সাবলেটে থাকা তরুণী হাঁটতে বের হয়েছিলেন। পরে ঘরে ফিরে দেখেন চিকিৎসক সাবিরার রুম বন্ধ। রুমের ভেতর থেকে ধোয়া বের হচ্ছে। এ সময় তিনি দারোয়ানকে ডেকে তারা চাবি এনে তালা খুলে দেখতে পান চিকিৎসক নিচে পড়ে আছেন। সবাই ভেবেছিল চিকিৎসক আগুনে পুড়েছেন। পরে ডিবি এসে তার গলায় একটি ও পিঠে দু’টি আঘাতের চিহ্ন পায়। তদন্ত করছি। আশা করছি দ্রুত রহস্য উদঘাটন করবো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ড নয়, এটি হত্যাকাণ্ড। যা রবিবার (৩০ মে) মধ্যরাতের কোনো এক সময় সংঘটিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host