1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
একনেক সভায় প্রধানমন্ত্রী গেয়ে উঠেন  ‘ওকি গাড়িয়াল ভাই..’ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

একনেক সভায় প্রধানমন্ত্রী গেয়ে উঠেন  ‘ওকি গাড়িয়াল ভাই..’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮টি নতুন প্রকল্প ও একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার (৮জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন একনেক চেয়াম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

অপরদিকে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী  আপন মনে গেয়ে উঠেন ‘ওকি গাড়িয়াল ভাই… হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দর এ রে…’এই ভাওয়াইয়া গানটির কয়েকটি লাইন।

মন্ত্রী বলেন, চিলমারীর বন্দরটি এক সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল। এ প্রকল্পটির মাধ্যমে আমরা সেই জাঁকজমকপূর্ণ অবস্থানটি ফিরিয়ে আনব।

‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরে বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ।

চিলমারী বন্দর ছাড়াও একনেকে আরও ৮ নতুন এবং একটি সংশোধিত প্রকল্প অনুমোদন হয়েছে। ১০ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host