1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে চেতনা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের ১৮তম মৃত্যু বার্ষিকী পালন - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

নরসিংদীতে চেতনা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের ১৮তম মৃত্যু বার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

সাপ্তাহিক আজকের চেতনার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ ফজলুল হক ভূইয়া (হক স্যারের) ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নরসিংদী সম্পাদক পরিষদ।

নরসিংদী প্রেস ক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ মন্টি।

নরসিংদী সম্পাদক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ তৌকির আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন আজকের চেতনার সম্পাদক এ বি এম আজরাফ টিপু, নরসিংদী সম্পাদক পরিষদের সিনিয়র সহ-সহসভাপতি মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, সিনিয়র সাংবাদিক ও শিক্ষক নেতা হলধর দাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফেজ খন্দকার আমীর হোসেন।

দোয়া পরিচলনা করেন সাংবাদিক কাজী আবদুল হামিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host