1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অসহায় পরিবারকে অটোরিক্সা প্রদান করলো রায়পুরার কথা ফেসবুক গ্রুপ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

অসহায় পরিবারকে অটোরিক্সা প্রদান করলো রায়পুরার কথা ফেসবুক গ্রুপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর জনপ্রিয় ‘রায়পুরার কথা ফেসবুক গ্রুপ’ এর পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে একটি অটোরিক্সা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শারীরিক দূরত্ব বজার রেখে অটোরিক্সা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ আমিরুল হক শামীম।

ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা রাসকিন আহমেদ জুয়েলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এমরান সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নূর মোহাম্মদ ইমরান, সাংবাদিক বাবু হলধর দাস, আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল-এ-মিল্লাত প্রমুখ।
উল্লেখ্য, রায়পুরার কথা ফেসবুক গ্রুপের এডমিন শাহাদাত হোসেন ও শারফিন ইসলামের উদ্যোগে এবং গ্রুপের অন্যান্য সদস্যদের আর্থিক সহায়তায় অসহায় পরিবারের আর্থিক অস্বচ্ছলতা দূর করতে নিয়মিত আয়ের উৎস হিসেবে অটোরিক্সাটি প্রদান করা হয়।

অসহায় পরিবারটির কর্তা প্রয়াত হাফেজ মোহাম্মদ আলী বিগত চার মাস আগে চরমোনাই পীরের মাহফিলে যোগদান করে সেখানে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান। পরিবারে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সন্তানদের কেউ আয় রোজগার করার মতো নাই বিধায় গাড়িটি ভাড়া দিয়ে তাদের লেখাপড়া ও ভরনপোষণ করতে সমর্থ হবে ফেসবুক গ্রুপের সদস্যরা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host