1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
লাকসামে প্রায় ৫ হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

লাকসামে প্রায় ৫ হাজার পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার পাশে অভিযান চালিয়ে ৪ হাজার ৬’শ ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।

সোমবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপারের (লাকসাম সার্কেল) নেতৃত্বে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল লাকসাম রেলওয়ে জংশন জিআরপি থানা সংলগ্ন কলোনির একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা করে।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার লাকসাম উপজেলার নৈরপাড় গ্রামের চানঁ মিয়ার ছেলে ডিজে সোহেল, মনোহরগঞ্জ উপজেলার লাইলহরী গ্রামের মাফুজ আলমের ছেলে ফরহাদ হোসেন এবং খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সালাউদ্দিনের ছেলে মুন্না।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মহিতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লাকসাম থানা পুলিশের একটি বিশেষ দল রেলওয়ে জংশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় জিআরপি থানার পাশে একটি কলোনীর পরিত্যক্ত ভবনের ভিতরে লুকিয়ে রাখা পলিথিন বেগে থাকা ৪ হাজার ৬’শ ৩০ পিস ইয়াবা উদ্ধার সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host