1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের বর্ষপূর্তী উদযাপিত - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের বর্ষপূর্তী উদযাপিত

বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার এক বছর পূর্ণ হওয়ায় কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনটি।

শনিবার বিকালে উপজেলার মরজাল ওন্ডারপার্ক সংলগ্ন একটি হলরুমে অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আবেদ টেক্সটাইল মিলের পরিচালক মাহবুবুর রহমান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, বাপেক্স পেট্রোবাংলার সাবেক ব্যবস্থাপক আতাউর রহমান, আমরা নরসিংদীবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌকির আহমেদ, বিশিষ্ট লেখক কলামিস্ট আলহাজ্ব সৈয়দ আব্দুল মালেক, নোরা পোল্ট্রিফিড এন্ড মেডিসিন এর চেয়ারম্যান উবাইদুর রহমান রাজিব, অত্র ফাউন্ডেশনের সভাপতি এম.এ কাউছার আহমেদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ৮ জনকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট এবং সর্বোচ্চ রক্তাদাতা ৩জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এর মধ্যে হাসান আল মামুন ৮০বার, ফায়িম ছাদিক ৫৯বার এবং জয়নুল আবেদীন ৩৭বার রক্তদান করেছেন। তাছাড়া নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামকেও সম্মাননা প্রদান করা হয়।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনারস ফাউন্ডেশন ২০২০সালের ২৬ জুন থেকে ৬১সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে। গত এক বছরে সংগঠনটি ৩ হাজার জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় ৩ শত ৭০জনেরও অধিক লোকদের রক্তদান করেছে ।

এছাড়াও সংগঠনটি রমজানে মাদ্রাসার এতিম এবং দুস্থদের মাঝে ৮শত খাবার বিতরণ ও অসুস্থ একজনকে ৩০হাজার টাকা এককালীন প্রদান করেন সেই সাথে এলাকায় দুই শতাধিক ফলজ-বনজ চারা রোপণ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host