1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সময় বাড়ল আরও ১৪ দিন - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সময় বাড়ল আরও ১৪ দিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়ে । পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত বন্ধ থাকবেআগামী ১৪ জুলাই পর্যন্ত ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হলেও আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host