1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১ - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ইসলাম মিয়া (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের বকুলতলার হোসেন মার্কেটের সামনে এ খুনের ঘটনা ঘটে। নিহত ইসলাম শহরের বকুলতলার হারত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সম্প্রতি বকুলতলা এলাকার মাদক ব্যবসায়ী সনেট (২৫) ও তার মায়ের সাথে একই মহল্লার অপর মাদক ব্যবসায়ী ইসলাম মিয়ার ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে নিহত ইসলাম গ্রুপের লোকজন সনেট গ্রুপের দুইজন মহিলাসহ তিনজনকে কুপিয়ে আহত করেন। পরে সন্ধ্যায় হোসেন মার্কেটের সামনে প্রকাশ্যে সনেট ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইসলাম মিয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রতিপক্ষের হামলায় ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

খবর পেয়ে ইসলামের স্বজনরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত‍্যূ হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষই সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host