1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  3. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চলমান লকডাউনে সবজির দাম উর্ধ্বমুখি; বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম - Jonaki TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

চলমান লকডাউনে সবজির দাম উর্ধ্বমুখি; বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে চলমান লকডাউনের মধ্যে ভোজ্য তেলের দাম কমানোর ঘোষণা দিলেও উল্টো তা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজের দামও। তবে অপরিবর্তিত রয়েছে অন্যান্য জিনিসের দাম। শুক্রবার রাজধানীর শ্যামলী ও মোহাম্মদপুর বেশ কিছু বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা যায়।

গত ৩০ জুন লিটারে সয়াবিন তেলের দাম ৪ টাকা কমানোর ঘোষণা দেয় ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানানো হলেও সরেজমিনে ঘুরে দেখা গেছে, বোতলের এক লিটার সয়াবিন তেল ১৪০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকায় ও খোলা তেল ১২০ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা লিটার প্রতি বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁয়াজের দাম ৫ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা এদিকে বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, টমেটো ৮০ টাকা থেকে ৯০টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৬৫ টাকা। চাল কুমড়ার কেজি ৪০ টাকা, আকারভেদে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। পেঁপে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা, কাকরোল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা।

পেঁয়াজের দাম ৫ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি, কাঁচামরিচের কেজি ৪০ থেকে ৫০ টাকা। শুকনা মরিচ প্রতিকেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। হলুদ গুঁড়া ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়।

মুরগির বাজার ঘুরে দেখা যায় প্রতিকেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২৫ টাকা থেকে ১৩০ টাকা। লেয়ার মুরগি প্রতিকেজি ২৫০ টাকা। ফার্মের মুরগির ডিম ডজন বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়।

শ্যামলী কাঁচাবাজারের ব্যবসায়ী আরিফ বলেন, লকডাউন ও সকাল থেকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা নেই বললেই চলে। এছাড়া লকডাউনের জন্য অনেকেই আগে থেকে বাজার করে রেখেছে। যে কারণে বাজারে ক্রেতা তেমন নেই। ফলে চাহিদা কম থাকায় দামও বাড়েনি জিনিসপত্রের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host