1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শেখ হাসিনার অবদান এ দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে: এ্যাড. কাওছার - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শেখ হাসিনার অবদান এ দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে: এ্যাড. কাওছার

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে যেমন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, অপরদিকে তিনি অস্বচ্ছল মানুষকে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। দেশ এবং মানুষের কল্যাণে শেখ হাসিনার অবদান এ দেশের মানুষের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত শেখ হাসিনার সরকার লকডাউনে ক্ষতিগ্রস্ত ও বেকার মাঝে প্রতিনিয়ত খাদ্য সহায়তা দিয়ে আসছে। আজকের এই দুর্দিনে যাকে কাছে পেয়েছেন সেই মানুষটার জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন।

বৃহস্পতিবার (৮জুলাই) নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের চেক বিতরণকালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. এ বি এম রিয়াজুল কবির কাওছার এসব কথা বলেন।

একই দিনে তিনি উপজেলার আমিরগঞ্জ, বীরকান্দি, আদিয়াবাদ, তুলাতলী, মধ্যনগর ও গকুলনগরে ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের সাড়ে ৬ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক যুব ও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মশিউল আলম কনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আশ্রাফ উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক অজয় সাহা, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক নয়ন ও আঃ রহিম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host