নিজস্ব প্রতিবেদকক
রোনার উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানির ঈদ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ৮ দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২২ জুলাই পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে ঈদের পর ১৪ দিনের জন্য আবারও কঠোর বিধিনিষেধে ফিরে যাবে দেশ।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল প্রজ্ঞাপন জারী করা হবে। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিররণী থেকে বিষয়টি জানা গেছে।
এর আগে মন্ত্রিবিভাগ সূত্রে জানা যায়, ঈদের সময় অর্থাৎ এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট শপিং মল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চলতে পারে ট্রেনও।
Leave a Reply