1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাজিতপুরে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গরুসহ দুই চোর গ্রেফতার ও চার্জশিট দাখিল - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বাজিতপুরে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গরুসহ দুই চোর গ্রেফতার ও চার্জশিট দাখিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের বাজিতপুরে গরু চুরির ঘটনায় থানায় মামলা হওয়ার ২৪ ঘন্টা পার হতে না হতে ২ চোর গ্রেফতারসহ চুরিকৃত গরু উদ্ধার করেছে পুলিশ।  শুধু তাই নয়, একই দিনে মামলার চার্জসিটও দাখিল করা হয়েছে।

গত শনিবার (১০ জুলাই) বাজিতপুর থানাধীন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা চুরিকৃত গরু উদ্ধার করা হয়।

বাজিতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বাজিতপুর থানাধীন দক্ষিণ পিরিজপুর গ্রামের মোঃ কামরুজ্জামান কাজল এর বাড়ীর গোয়াল ঘর থেকে একটি গরু চুরি যায়। চুরির ঘটনায় কামরুজ্জামান কাজল বাজিতপুর থানায় ৪৫৭/৩৮০/৪১১ – ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর পর তদন্ত কর্মকর্তা অভিযানে নামে। পরে ওইদিন বাজিতপুর থানাধীন সরারচর ইউনিয়নের খালেকের ভান্ডা এলাকার আবুল কাশেমের বাড়ী থেকে গরুটি উদ্ধার করা হয় এবং চুরির সাথে সম্পৃক্ত দুই চোরকে আটক করে।

পরে তদন্তের কাজ সমাপ্ত করে একটি অভিযোগপত্র দাখিল পুর্ভক আসামীদের আদালতে প্রেরণ করেন।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় থানায় মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই চুরি হয়ে যাওয়া গরু সহ ২ চোর গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, একই দিনে মামলার চার্জসিটও দাখিল করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host