1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

নরসিংদীতে কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশন। শনিবার বিকালে জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয় হয়।

জানা যায়, করোনা সংকটময় পরিস্থিতিতে রায়পুরা উপজেলার বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশন এর পক্ষ থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতালের জন্য ১ শ’ বড় অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।
বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশনের পক্ষে এসব সিলিন্ডার হস্তান্তর করেন ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌস কামাল।

জেলার পক্ষ থেকে সিলিন্ডারগুলো গ্রহণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় জেলা প্রশাসক অক্সিজেন সিলিন্ডারদাতা বজলুর রহমান এন্ড শাহানারা বেগম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অক্সিজেনের এই ১ শ বড় সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবেলায় ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতিতে প্রাপ্ত এই সিলিন্ডারগুলো জেলা সদরসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, কোভিড ডেডিকেটেড জেলা হাসপাতালের মুখপাত্র ডা. এএনএম মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host