1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্য গ্রেফতার - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

নরসিংদীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্য গ্রেফতার

মনিরুজ্জামান
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ  কিশোর গ্যাংয়ের ৪৫ সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় নৌকার মাঝিকেও গ্রেফতার করা হয়।
শনিবার (২৫জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের শেখ হাসিনা সেতুর নিচে ইঞ্জিনচালিত নৌকা হতে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহিছ আল রেজওয়ানের নেতৃত্বে বাংলাদেশ বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে একটি টহলকারী টিম কঠোর লকডাউন বাস্তবায়ন করতে নজরপুর ইউনিয়নের শেখ হাসিনা সেতু ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৪৬ জনের বৃহৎ কিশোর গ্যাংয়ের দল একটি ইঞ্জিনচালিত স্টিল বোট ( নৌকা) নিয়ে সজোড়ে সাউন্ড বক্স বাজিয়ে মেঘনা নদীতে ঘোরাফেরা করছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌকাটি আটক করার নির্দেশ দেয়। এসময় কিশোর গ‍্যাংয়ের সদস‍্যরা নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নৌকাটিকে ধাওয়া করে তা আটক করতে সক্ষম হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নৌকায় অবস্থানরত যাত্রীদের পালানোর বিষয়ে প্রশ্ন করলে তারা সদূত্তর দিতে না পারায় সন্দেহ হলে নৌকার ভিতরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন প্রকারের ধারালো দেশীয় কিরিচ, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, রামদা, শক্ত প্লাস্টিক পাইপ, রানচাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নরসিংদী পৌর এলাকার কাউরিয়া পাড়া, শালিধা, মাধবদী থানাধীন চাঁন্দের পাড়া এবং নজরপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। উল্লেখ্য, ঈদের আগের দিন চাঁন্দের পাড়ার জুয়েল (২৮) নৌকার মাঝি নজরপুর ইউনিয়নের  নবীপুর গ্রামের হানিফ মিয়া (৪২) কে ২০ হাজার টাকায় দুই দিনের জন্য নৌকা ভাড়া করে। তারা উক্ত নৌকা নিয়ে নদীতে বিভিন্ন স্হানে ঘুরে বেড়ায়। আজ ২৪ জুলাই শনিবার তাদের ভাড়ার শেষদিন ছিল।

রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা যাচাই-বাচাইসহ বিভিন্ন অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host