1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যশোরের শাওন হত্যার  রহস্য উদঘাটন;  ৬ জন গ্রেফতার - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

যশোরের শাওন হত্যার  রহস্য উদঘাটন;  ৬ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক

যশোরের চাঞ্চল্যকর শাওন হত্যার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।  গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের মূল  রহস্য উদঘাটিত হয়।  গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত চাকু, চাইনিজ কুড়াল ও মটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কোতয়ালী থানার মুরগীর ফার্ম গেইট এলাকার শংকরপুর আশ্রমরোডের রবিউল ইসলাম সরদারের ছেলে ইয়াসিন হাসান(২০),  ঝিকরগাছা থানার ইস্তা গ্রামের ত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে মোঃ হাফিজুর রহমান বিশ্বাস (৩০) একই থানার জয়কৃষ্ণপুর গ্রামের আমিন মোড়লের ছেলে জয় (১৯),  এজাহার ভুক্ত আসামী কোতয়ালী শংকরপুর আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আলী (২০), একই গ্রামের  মিন্টু শেখের ছেলে  বিল্লাল হোসেন মৃদুল (২০), ও মৃত কটার ছেলে মোঃ মানিক (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়,  শাওন হত্যা মামলাটি চাঞ্চল্যকর হওয়া এর রহস্য উদঘাটন ও দ্রুত আসামী গ্রেফতারের নির্দেশ দেয় জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। পুলিশ সুপারের নির্দেশক্রমে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রোকিবুজ্জামান এবং ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি চৌকুশ দল  ও থানা পুলিশ অভিযানে নামে। সোমবার রাত একটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত যশোর কোতয়ালী, ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ২ জনসহ এপর্যন্ত মোট  ৬ জনকে গ্রেফতার করেন।

এসময় গ্রেফতারকৃতদের  কাছ থেকে হত্যাকান্ডে  ব্যবহৃত চাকু, চাইনিজ কুড়াল ও মটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত শাওন @ টুনি শাওন এবং হত্যাকারীরা পরস্পর সহযোগী চাঁদাবাজ  ও সন্ত্রাসী। তাদের মধ্যে অন্তঃকলহ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার দিন ডেকে হত্যা করা হয়।

উল্লেখ্য গত ২২ জুলাই  রাত সাড়ে ১০টার দিকে যশোর কোতয়ালী শংকরপুর জমাদ্দারপাড়া ছোটনের মোড়ে জনশুন্য কমিউনিটি পুলিশিং অফিসে একই এলাকার আব্দুল হালিম শেখের ছোট ছেলে চাঁদাবাজ সন্ত্রাসী শাওন ওরফে টুনি শাওনকে অজ্ঞাতনামা লোকেরা ধারালো অস্ত্র দিয়ে বুকে, পিঠে, গলায় আঘাত ফেলে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এই ঘটনা নিহতের পিতা আব্দুল হালিম শেখ ৭/৮ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host