1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
না ফেরার দেশে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর খোরশেদ আলম - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

না ফেরার দেশে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর খোরশেদ আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থ সচিব খোরশেদ আলম। বুধবার (২৮ জুলাই) ভোরে ঢাকার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বুধবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জি এম আবুল কালাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম ছিলেন বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর গভর্নর হিসাবে দায়িত্ব লাভ করেন এবং ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত ওই পদে অধিষ্টিত ছিলে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে, হাভার্ড বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসনে এবং টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

একজন ভাষা সৈনিক হিসেবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন।

১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তিনি পেশাগত জীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে মরহুম আলম তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ছিলেন।

খোরশেদ আলম ১৯৩৫ সালের ১৫ জানুয়ারি নরসিংদীর রায়পুরা উপজেলার জন্মগ্রহণ করেন। রামনগর (বর্তমানে যা মতিউর নগর) গ্রামে জন্ম নেওয়া দেশের এই বিশিষ্ট অর্থনীতিবিদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বড় ভাই।  পেশাগত জীবনে তিনি একজন অতি মেধাবী কর্মকর্তা ছিলেন। খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ছিল তার পেশাগত জীবনের অনন্য বৈশিষ্ট্য। তিনিই প্রথম বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি কমিটি গঠন ও পরিচালনা করেন। আর্থিক খাত কর্মসূচির আওতায় তিনি আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করতেন।

তার মৃত্যুতে বর্তমান গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করে বলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ, স্বদেশী চেতনায় সমৃদ্ধ, সততা, দক্ষতা ও অনন্য হৃদয়ের অধিকারী মরহুম আলম আর্থিক খাতের কর্ণধার হিসেবে এদেশে অনন্য ভূমিকা পালন করেন। তিনি স্ত্রী, চার পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মোঃ খোরশেদ আলম ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

নরসিংদী জেলার এই কৃতি সন্তানের মৃত্যুতে জোনাকী টেলিভিশন পরিবারের পক্ষ থেকে  গভীর  শোক প্রকাশ করছি। সেই সাথে মহান আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন ওই দোয়া করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host