1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পরপাড়ে পাড়ি জমালেন সাংবাদিক সামসুল আলম ডিপটি - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

পরপাড়ে পাড়ি জমালেন সাংবাদিক সামসুল আলম ডিপটি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক

সবাইকে কাঁদিয়ে পরপাড়ে পাড়ি জমালেন সাংবাদিক সামসুল আলম ডিপটি। ২৮ জুলাই বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে নরসিংদীর এই সিনিয়র সাংবাদিক  মৃত‍্যূকে বরণ করে নেন। ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

তার মৃত্যুতে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাব, জোনাকী টেলিভিশন পরিবার ও জেলার সকল সাংবাদিক সমাজ শোকাহত। সকলের প্রিয় ডিপটি ভাইয়ের মৃত‍্যূর বিষয়টি অনেকে বিশ্বাসই  করতে পারছেনা। এতো তাড়াতাড়ি  তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেনা।

সাংবাদিক সামসুল আলম ডিপটি গত প্রায় ৮/১০দিন যাবৎ ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে বুধবার রাত সাড়ে ১০ টায় নরসিংদী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

তিনি তার জীবনদশায় দৈনিক বর্তমান দিন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘ দিন নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অত্র ক্লাবে সাধারণ সম্পাদক, পরে সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্বরত ছিলেন। সংবাদ লেখনিতে সিদ্ধহস্ত এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্ব্বোচ্চ আসন দান করুন ( আমিন)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host