1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
টিকা নিবন্ধনের বয়স কমিয়ে ২৫ বছরে - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

টিকা নিবন্ধনের বয়স কমিয়ে ২৫ বছরে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক

টিকা নিবন্ধনের বয়স আরও কমিয়ে এনে পঁচিশে করা হয়েছে। এখন থেকে বয়স পঁচিশ হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সুরক্ষা অ্যাপে ঢুকে টিকা নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব দেখা যায়।

এর আগে গত ১৯ জুলাই টিকা নেওয়ার বয়স ত্রিশোর্ধ্ব নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে নিবন্ধন কম হওয়ায় কমিয়ে ৪০ বছর করা হয়। সবশেষ টিকা নেওয়া বয়স ৩০ বছরে করার ঘোষণা দেয় সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে এখন প্রতিদিনই প্রায় আড়াই লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সব সিটি করপোরেশন এলাকায় মডার্না ও জেলা এবং উপজেলায় দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। আর কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা দেওয়া হচ্ছে রাজধানীর সাতটি কেন্দ্রে। এছাড়া নতুন করে সম্প্রতি কোভ্যাক্সের মাধ্যমে আস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host