1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

রায়পুরায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
প্রতিকী ছবি।

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে গনধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর পূর্বপাড়া গ্রামে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ গনধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুবায়েদ নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

স্কুল ছাত্রীর পরিবারের লোকজন জানায়, সোমরার সন্ধ্যায় ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার দূরসম্পর্কের মামাতো ভাই সাজিব। পরে বাড়ির অদূরের একটি পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে সাজিব ও জুবায়েদসহ তাদের আরও তিন সহযোগী পালাক্রমে তার ওপর পার্শবিক নির্যাতন চালায়। অভিযুক্ত সাজিব স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও জুবায়েদ একই গ্রামের জাকারিয়ার ছেলে ।

ভিকটিম ছাত্রীর পিতা জানায়, তার মেয়েকে সাজিব কৌশলে ডেকে নিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত খামারে তার মুখ ও চোখ বেঁধে ৫ জন দলবেধে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এসময় দুইজনকে চিনতে পেরেছে মেয়েটি। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

রায়পুরা থানার উপপরিদর্শক দেব দুলাল দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম স্কুল ছাত্রীর পিতা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত  তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host