1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
না ফেরার দেশে হেফাজতের আমির বাবুনগরী - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

না ফেরার দেশে হেফাজতের আমির বাবুনগরী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

নিজস্ব প্রতিবেদক

না ফেরার দেশে পাড়ি জমালেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারি মাদরাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্স যোগে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। ৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুন মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলানা নুরুল ইসলামকে মহাসচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট হেফাজতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host