1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

রায়পুরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরার চাঁনপুর ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিগত দিনের ঝগড়া ও টেটাযুদ্ধকে নির্মূলের লক্ষে রায়পুরা থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে চাঁনপুর ইউনিয়ন কমপ্লেক্স হলরুমে রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকারের পরিচালনায় ও রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা (পিপিএম) এর সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ।

এসময় আরো উপস্থিত ছিলেন চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, কেন্দ্রীয় তাঁতীলীগ নেতা মোঃ কামাল মাহমুদ, চানঁপুর ইউনিয়ন বিট অফিসার কামাল হোসেন বাদল, বাশঁগাড়ী তদন্ত কেন্দ্রের অফিসার ইউসুফ আলী, চানঁপুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শুক্কুর আলী ও রায়পুরা থানা পুলিশ সদস্য সহ এলাকার সর্বস্তরের জনগণ ও নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host