1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পলাশে ছিনতাইকারী চক্রের ৭ সক্রিয় মহিলা সদস্য গ্রেফতার - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

পলাশে ছিনতাইকারী চক্রের ৭ সক্রিয় মহিলা সদস্য গ্রেফতার

নাসিম আজাদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের ৭ নারী সদস্যকে গ্রেফতার  করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পারুলিয়া মোড় এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন মিনারা বেগম, জায়েদা আক্তার, রোজিনা বেগম, সোনিয়া বেগম, আফিয়া বেগম, ডলি প্রতিনিধি ক্তার ও ফুলতারা বেগম। তাদের সকলের বয়স ২১ থেকে ৩৫ এর মধ্যে। প্রত্যেকের বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নরসিংহারচর গ্রামের দেলোয়ার ভূঁইয়ার স্ত্রী সোমা আক্তার পূর্ব পলাশের দড়ি হাওলা পাড়ার একটি বাসায় আরবি পড়াতে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার বেলা ১১ টার দিকে আরবি পড়া শেষ করে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা ওই ৭ নারী চালককে অটোরিকশা থামানোর সংকেত দেয়। অটোরিকশাটি থামাতেই তারা উঠে পড়ে এবং ভুক্তভোগী সোমা আক্তারের দুইপাশে
চাপাচাপি করে বসে যায়। অটোরিকশাটি পারুলিয়া মোড়ে আসার আগেই সুকৌশলে সুমার গলার চেইন ও কানে দুল নিয়ে যায়। এক সময় তিনি গলায় ও কানে হাত দিয়ে স্বর্ণালংকার না পেয়ে বিষয়টি সহজেই বুঝে যান এটা ওই ৭ মহিলার কাজ। আর এরা সংঘবদ্ধ একটি চক্র। অটোরিকশাটি পারুলিয়া মোড়ে পৌছলে তিনি চিৎকার চেচামেচি শুরু করেন। তার চিৎকারে লোকজন ছুটে এসে চক্রটিকে আটক করেন।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পলাশ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় তাদের শরির তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণালংকারের মধ্যে কানের দুল উদ্ধার করা হয়।

সোমা আক্তার বলেন, ‘আমার গলায় ও কানে হাত দিয়ে স্বর্ণে জিনিস না পেয়ে বুঝতে আর বাকী থাকল না যে এটা এদেরই কাজ। তাই অটোরিকশাটি পারুলিয়া মোড়ে আসলে আমি চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে এলাকাবাসী এসে চক্রটিকে ধরে ফেলে।’

এ ব্যাপারে সোমা আক্তার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত‍্যতা নিশ্চিত করে  জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। তারা নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগন্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সুকৌশলে ছিনতাই ও চুরি করে আসছে। তারা আন্ত:জেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host