1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঘোড়াশাল পৌরসভায় মেয়র পদে ৬ জনসহ ৮০ জনের মনোনয়নপত্র জমা - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ঘোড়াশাল পৌরসভায় মেয়র পদে ৬ জনসহ ৮০ জনের মনোনয়নপত্র জমা

নাসিম আজাদ
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আ’লীগের ও জাপা’র একাধিক বিদ্রোহী প্রার্থী

পলাল (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে মেয়র পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর উভয় পদে  ৭৪ জনসহ মোট ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  রবিবার (১০ অক্টোবর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তারা তাদের স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন।

শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী।। শুধু ক্ষমতাশীন আওয়ামী লীগেরই নয় জাতীয় সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টির প্রার্থীর বিপরীতে দলের অপর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনের মাঠে বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ‘জয়’একটু কঠিন হতে পারে বলে জানান পৌর এলাকার সাধারন ভোটাররা।

উপজেলা নির্বাচন  অফিস সূত্রে জানা যায়,  আওয়ামী লীগ, জাতীয়:পার্টি, উভয় দলের বিদ্রোহী প্রার্থী ও ইসলামী আন্দোলনের প্রাথীসহ মেয়র পদে মোট ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন‍্য দুটি পদের মধ‍্যে সাধারন কাউন্সিলর পদে ৫৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৬ জনসহ মোট ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সপ্তম ধাপে আগামী ২ নভেম্বর ভোট গ্রহন করা হবে। ঘোড়াশাল পৌরসভার গত। দুই বারের নির্বাচিত পৌর মেয়র শরীফুল হক এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত‍্যাশী ছিলেন। কিন্তু দলটির মনোনয়ন বোর্ড তাকে এবারের নির্বাচনে প্রার্থীতার জন‍্য মনোনয়ন না দিয়ে নৌকা তুলে দেন অপেক্ষাকৃত তরুন ও নতুন মুখ পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো.আল মুজাহিদ হোসেন তুষার’র হাতে।

এদিকে পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মো. ইলিয়াস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ কমিটির যুগ্ম সম্পাদক তানজিরুল হক রনি দলীয় মনোনয়ন প্রত‍্যাশী হয়ে বঞ্চিত হওয়ায় তারা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নিজামউদ্দিন’র পাশাপাশি দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এড. আবদুল সালাম। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মোহাম্মদ ইকরাম।

পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন জানান, ঘোড়াশাল পৌর নির্বাচনের অংশ নিতে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্ষন্ত মেয়র পদে ৬ জন, ৯টি সাধারন কাউন্সিলর পদে ৫৮ জন, এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৬ জনসহ মোট ৮০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ অক্টোবর সোমবার মনোনয়নপত্র বাছাই,১৭ অক্টোবর প্রত্যাহার ও ১৮ অক্টোবর প্রতিক বরাদ্ধ দেয়া হবে । সেই সাথে নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host