1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত

আবুল কাশেম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালীতে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে  গুলিবিদ্ধ হয়ে নারীসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অনন্ত  ৩০ জন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) ও খুসু বেগম (৫৫)। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, আগামী ১১ নভেম্বর আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র ৫ নং ওয়ার্ডের  দুই প্রতিদ্বন্দ্বি মেম্বার পদপ্রার্থী রিপন মোল্লা ও আবু খায়ের গ্রুপের মধ্যে এ সংর্ঘষ হয়। এসময় দুই পক্ষের লোকজন  আগ্নেয় অস্ত্রসহ  লাঠি, বাঁশ বিভিন্ন দেশীয় আস্ত্র নিয়ে সংঘষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে  প্রায় ৩০/৩৫ জন আহত হয়। তাদের মধ্যে কয়েক জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যূ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি-(তদন্ত) হারুনুর রশিদ জানান, এঘটনায গুলিবিদ্ধ হয়ে মোট তিনজন নিহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢকায় পাঠানো হয়েছে  বাকীরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের লাশ সদরের হাসপাতালের মর্গে রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host