1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিতে গেলেন মেয়ে - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিতে গেলেন মেয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
নিজস্ব প্রতিবেদক
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিতে হলে গেলেন সিনথিয়া কবির নামে এক শিক্ষার্থী। এমনই ঘটনা ঘটেছে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর  শহরে। রবিবার (১৪ নভেম্বর) ভোরে সিনথিয়ার হৃদরোগে আক্রান্ত
বাবা মারা যান। বাবার লাশ ঘরে রেখে সকাল ৯টার দিকে ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে পরীক্ষা দিতে যায় সে।
সিনথিয়া কবির পলাশের জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাবা হুমায়ুন কবির (৪৯) উপজেলার ঘোড়াশাল পৌর শহরের কুটিরপাড়া এলাকার মৃত মোখলেছ সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে হঠাৎ ভোরে সিনথিয়ার বাবা হুমায়ুন কবির হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর পর বাবা হারা সিনথিয়া কান্নায় ভেঙে পড়ে। সিনথিয়া এসএসসি  পরীক্ষার্থী বিদায় আত্মীয়-স্বজনা তাকে শান্তনা দিয়ে এবং উৎসাহ জুগিয়ে  পরীক্ষা দিতে পাঠায়।
ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, সিনথিয়ার বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। সে সবার সাথে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা মনে করি বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সাথে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে। ভালোভাবে পরীক্ষা দিতে আমরাও তাকে
উৎসাহ দিচ্ছি।
জনতা আদর্শ বিদ্যাপিঠের শিক্ষক মো. মাসুদ খান বলেন, সিনথিয়ার বাবা মৃত‍্যূর বিষয়টি
আমরা অবগত হয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host