1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদী প্রেসক্লাবে নির্বাচনে সভাপতি হাবিব, সস্পাদক হুমায়ুন - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

নরসিংদী প্রেসক্লাবে নির্বাচনে সভাপতি হাবিব, সস্পাদক হুমায়ুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী প্রেস ক্লাবের ২০২১-২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) আনন্দঘন পরিবেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে ২০ ভোট পেয়ে বৈশাখী টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার সম্পাদক হুমায়ূন কবির শাহ্ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক মোহাম্মদ মাসুম জানান, প্রেস ক্লাবের ৫৩ জন সদস্যের মধ্যে ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব ২০ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে হুমায়ূন কবির শাহ যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুল হক পলাশ, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মনজিল-এ-মিল্লাত, কোষাধ্যক্ষ পদে জয়নুল আবেদীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এ এইচ ভুইয়া সজল, দপ্তর সম্পাদক পদে এটিএম মোস্তফা বাবার (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে বিশ্বজিৎ সাহা, শাহীন মিয়া এবং আব্দুল হান্নান ভুইয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এবং নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ।

নতুন কমিটিতে নির্বাচিতরা আগামী ২০২১-২৩ মেয়াদে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host