1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত, স্বামী আহত - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রী নিহত, স্বামী আহত

মনাবেন্ড রায়
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে করোনার টিকা নিয়ে মোটরসাইকেল যোগে ফেরার পথে স্বামীর পেছন থাকা স্ত্রী শাহিদা ইসলাম (৪০) ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক ও ওই নারীর স্বামী মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকার বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানান, মঙ্গলবার সকালে মনিরুল ইসলাম ও শাহিদা ইসলাম করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে গিয়েছিলেন। টিকা নেওয়া শেষে মোটরসাইকেলে করে দুজনেই বাড়িতে ফিরছিলেন। পরে কারারচর এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে পৌঁছার পর পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনেই মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন। অপর  দিকে আহতবস্থায় স্বামী মনিরুল ইসলাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ইটখোলা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হায়দার তালুকদার জানান, বেপরোয়া গতিতে ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host