1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাত পোহালেই নরসিংদীর ১৫টি ইউপিতে ভোট - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

রাত পোহালেই নরসিংদীর ১৫টি ইউপিতে ভোট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক

দেশের অন‍্যন‍্যা জেলার পাশাপাশি  ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে কাল নরসিংদী জেলার ১৫টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই হিসেবে নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকী। রাত পোহালেই  নরসিংদীর শিবপুর ও বেলাব এই দুই উপজেলার ১৫ টি ইউপির ভোট গ্রহন শুরু হবে। এর মধ‍্যে শিবপুরে ৭টি ও বেলাবতে ৮টি।

শিবপুর উপজেলার যে ৭টিতে নির্বাচত অনুষ্ঠিত হবে সেগুলো হলো – দুলালপুর, সাধারচর, পুটিয়া, আইয়ুবপুর, বাঘাব, জয়নগর ও যোশর ইউনিয়ন। বেলাব উপজেলার সল্লাবাদ, নারায়ণপুর, চরউজিলাব, আমলাব, বেলাব, বাজনাব, বিন্নাবাইদ ও পাটুলি ইউনিয়ন।

বুধবার দুপুর থেকে বিতরণ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা পরিষদ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে গেছেন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানিয়েছেন ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে যায়,  দুই উপজেলার ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৫ জন প্রার্থী, সাধারণ সদস‍্য পদে ৫২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস‍্য পদে ১৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরপেক্ষ এবং  সুষ্ঠু ভোট নিয়ে উৎকণ্ঠা ও দ্বিধা-দ্বন্দ্বে আছেন প্রার্থীসহ সাধারণ ভোটাররা। প্রশাসন বলছে, ‘নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host