1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দেশের মানুষকে ওমিক্রন বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

দেশের মানুষকে ওমিক্রন বিষয়ে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ হু হু করে বাড়ছে। বাংলাদেশেও এখন পর্যন্ত ২১ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এ অবস্থায় দেশের মানুষকে নতুন এই ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জানুয়ারি) বিভাগীয় আটটি শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু ওমিক্রন সারাবিশ্বে দেখা দিচ্ছে, সেজন্য সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই স্বাস্থ সুরক্ষাবিধি মেনে চলুন।

তিনি বলেন, শীতকালে করোনার প্রাদুর্ভাব বাড়ে। এই সময়ে সাধারণত এমনি আমাদের দেশে সর্দি-কাশিরও প্রকোপ বাড়ে। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্কটা ব্যবহার করবেন। খুব বেশি বড় কোনো সমাগমে যাবেন না, সেখান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। আর যেন বড় কোনো সমাবেশ না সেদিকেও লক্ষ্য রাখবেন। স্বাস্থ সুরক্ষাবিধি সবাই মেনে চলবেন।

এ সময় প্রধানমন্ত্রী সবাইকে করোনা টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ওমিক্রনে শিশুরা বেশি সংক্রমিত হচ্ছে। সেজন্য আমরা ১২ বছর বয়স থেকে শিশুদের টিকা দেওয়ার ব্যবস্থা করছি। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। টিকা নিয়ে নিলে অন্তত জীবনটা রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host