1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  4. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  5. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  6. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিক তরুণীকে পালাক্রমে ধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিক তরুণীকে পালাক্রমে ধর্ষণ; ২ ধর্ষক গ্রেফতার

আবু সাইদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
প্রতিকী ছবি।

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিক (১৫) তরণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে সুমন (১৮) ও আল-আমিন (৩০) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শ্রীপুর থানায় ধর্ষিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। এর আগে গত রবিবার (৯ জানুয়ারী) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালী পাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে অভিযোগে ভিত্তি সোমবার রাতে অভিযোগটি মামলা হিসেবে রজু করা হয়।

অভিযোগে জানা যায়, ধর্ষক সুমন আবদার গ্রামের ঢালী পাড়ায় নূরু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকুরী করে। ভিকটিমও বাবার সাথে  সুমনের পাশের ভাড়া বাসায় থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকুরী করে। সুমন ভিকটিমকে বিভিন্ন সময় প্রেমর প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।  ভিকটিম সুমনের প্রস্তাবে রাজি হয়নি সে। এতে সুমন তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

রবিবার (৯ জানুয়ারী) রাত এগারটার দিকে ভিকটিম ভাড়া বাসার অদূরের দোকান থেকে বিস্কুট কিনে বাসায় ফিরছিলো। দূর থেকে সুমন তাকে দেখতে পায়। বন্ধু আল আমিনকে নিয়ে ভিকটিমের পথ রোধ করে। তাকে জোড়পূর্বক টানা হেঁচড়া করে সুমনের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে সুমন ও আল আমিন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষকরা ভিকটিমকে ঘটনাটি প্রকাশ না করতে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে ভিকটিম সোমবার শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাৎক্ষনিক ভাবে দু’ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ভিটটিমের অভিযোগে মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host