1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. azizulpress2020@gmail.com : এম আজিজুল ইসলাম : এম আজিজুল ইসলাম
  4. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  5. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  6. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  7. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শীলমান্দীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও মালামাল জব্দ করেছে তিতাস গ্যাস টি এন্ড ডি কো. লি.। বৃহস্পতিবার দুপুরে তিতাস গ্যাস টি এন্ড ডি কো. লি. এর আঞ্চলিক বিপণন বিভাগ নরসিংদীর উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এর নির্দেশে তিতাস গ্যাস জোনাল বিক্রয় অফিস নরসিংদীর ব্যবস্থাপক প্রকৌশলী বরুন কুমার রায় এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এই অভিযানে ৪টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও অনুমোদনহীন অতিরিক্ত চুলা ব্যবহারে ২টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় সংযোগ বিচ্ছিন্নসহ মালামাল জব্দ করা হয়। বিচ্ছিন্নকৃত ৪টি রাইজারে ওয়েল্ডিং করে ক্যাপিং করা হয়েছে। অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উক্ত অভিযানে জোবিঅ-নরসিংদীর উপ ব্যবস্থাপক কাইসার আলম,  মুজিবুর রহমান, এটিও মফিজুর রহমান, সহকারি কর্মকর্তা আবু তাহের, সানজারুল আলমসহ সার্ভিস টিমের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host