1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. azizulpress2020@gmail.com : এম আজিজুল ইসলাম : এম আজিজুল ইসলাম
  4. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  5. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  6. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  7. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নিখোঁজের ৫ দিন পর পদ্মায় মিলল যুবকের ভাসমান লাশ - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নিখোঁজের ৫ দিন পর পদ্মায় মিলল যুবকের ভাসমান লাশ

খালিদ হাসান রিংকু
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৫ দিন পর পদ্মা নদীতে মিলল বিধান (১৭) নামে নিখোঁজ এক যুবকের ভাসমান লাশ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার তালবাড়িয়া বালিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে নিখোঁজ ওই  যুবকের ভাসমান মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

বিধান শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। সে পেশায় শ্রমিক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সকালে বিধান বাইরে থেকে ঘুরে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন সে।

ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটিই নিখোঁজ বিধানের মরদেহ। গত ১২ জানুয়ারি সকালে বিধান বাড়ির বাইরে থেকে ঘুরে আসি বলে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বিধান নিখোঁজের ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host