1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. azizulpress2020@gmail.com : এম আজিজুল ইসলাম : এম আজিজুল ইসলাম
  4. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  5. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  6. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  7. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
লাকসামের পশ্চিমগাঁও মডেল স. প্রা. বিদ‍্যালয়ের সকল শিক্ষকই করোনা আক্রান্ত - Jonaki TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

লাকসামের পশ্চিমগাঁও মডেল স. প্রা. বিদ‍্যালয়ের সকল শিক্ষকই করোনা আক্রান্ত

কোহিনুর প্রীতি 
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছে প্রশাসনসহ সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।  প্রশাশনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও টনক নড়ছেনা সাধারণ মানুষের।
এদিকে লাকসামের পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৮ জন শিক্ষকের মধ‍্যে সকলেই করোনা আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় বিদ‍্যালয়টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
জানা যায়, লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৮ শিক্ষকের মধ‍্যে ৮ জনেরই করোনা শনাক্ত হওয়ায় বিদ‍্যালয়টি অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রথমে ওই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানী সাহার করোনা শনাক্ত হলে বাকি ৭ জন শিক্ষক গতকাল মঙ্গলবার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ার পর সবার রিপোর্ট পজেটিভ আসলে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে প্রশাসন আজ (১৯ জানুয়ারি) থেকে বিদ‍্যালয়টি অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করেন।
করোনা আক্রান্ত অন‍্যান‍্য শিক্ষকরা হলেন- সহকারি শিক্ষক মোঃ শাহ আলম, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিস নাসরিন, মোঃ একরামুল হক খন্দকার মুন্না, কামরুন নাহার ও রুবিনা ইসলাম।
প্রধান শিক্ষক শম্পা রানী সাহা বলেন, গত দু’দিন ধরে তিনি জ্বর ও শরীরে বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থতা বোধ করলে তার স্বামীসহ মঙ্গলবার করোনা পরীক্ষা করলে দু’জনেরই রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি বিদ‍্যালয়ের অন‍্যান‍্য শিক্ষকদের জানালে সকল শিক্ষক করোনা পরীক্ষা করেন। এতে সবার রিপোর্ট পজেটিভ আসে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সকল শিক্ষকদের করোনা পজেটিভ জানার পর উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করলে অনির্দিষ্টকালের জন‍্য সংশ্লিষ্ট প্রশাসন বিদ‍্যালয়টি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদ‍্যালয়টি বন্ধ রাখার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host