1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. azizulpress2020@gmail.com : এম আজিজুল ইসলাম : এম আজিজুল ইসলাম
  4. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  5. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  6. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  7. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতে আহত - Jonaki TV
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতে আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজ থেকে ফেরার পথে এক ছাত্রীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। আহত ওই কলেজছাত্রীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নে বরমী বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মামুন (২৫) উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। ছুরিকাঘাতে আহত ওই ছাত্রীর নাম মারজিয়া। তিনি একই ইউনিয়নের বরমী বেপারীপাড়া বালুঘাট এলাকার মাসুদের মেয়ে। মারজিয়া বরমী কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আহত ছাত্রী মারজিয়া বলেন, মামুন প্রায়ই কলেজে যাওয়া আসার সময় রাস্তায় উক্ত্যক্ত করতো। মাস খানেক আগে মামুন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে বাবা তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির পর বাড়ি ফেরার সময় বরমী বালু ঘাট এলাকায় হঠাৎ মামুন এসে গতিরোধ করে। তাকে দেখে অন্য পাশ দিয়ে পালাতে গেলে সামনে থেকে এসে প্রথমে ছুরি দিয়ে আঘাত করে। প্রথম আঘাতটি হাত দিয়ে ঠেকাতে পারলেও দ্বিতীয় আঘাতটি বুকে ও তৃতীয় আঘাতটি পেটে লাগে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন।

বরমী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান বলেন, কলেজ ছুটির পর এ ঘটনা ঘটেছে। ঘটনাটি শুনে আমি স্থানীয় হাসপাতালে গিয়েছিলাম। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার হাত, বুক ও পেটে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ছাত্রীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ওই ছাত্রীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host