1. mostafa0192@gmail.com : বার্তা বিভাগ :
  2. arsawponbd6@gmail.com : আরিফুর রহমান স্বপন : আরিফুর রহমান স্বপন
  3. azizulpress2020@gmail.com : এম আজিজুল ইসলাম : এম আজিজুল ইসলাম
  4. imranhpress@gmail.com : মো: ইমরান হোসেন : মো: ইমরান হোসেন
  5. jahid3512@gmail.com : মোঃ জাহিদ হাসান : মোঃ জাহিদ হাসান
  6. khanithost@gmail.com : Md Mostafa Khan : Md Mostafa Khan
  7. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় আগুনে পুড়ানো হলো প্রায় তিন লাখ এনআইডি কার্ড - Jonaki TV
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

রায়পুরায় আগুনে পুড়ানো হলো প্রায় তিন লাখ এনআইডি কার্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় জাতীয়পরিচয়পত্রের (এনআইডি) পেপার লেমিনেটেড দুই লাখ ৯৫হাজার ২৯৬টি কার্ড আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (১১মে) বিকেলে উপজেলা অফিস চত্বরে কার্ডগুলো পোড়ানো হয়।

আগুনে পুড়িয়ে বিনষ্ট করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আজগর হোসেন, নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ইফতেখার হোসেন, বন কর্মকর্তা, পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সুমন মিয়া জানান, ইতোমধ্যে দুই লাখ ৯৫ হাজার ২৯৬টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বিতরণের সময় পূর্বের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জমাকৃত পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন জানান, এটার অপব্যবহার যাতে না হয় তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত থেকে বিনষ্ট করা হয়েছে। এটা নিয়মিত কার্যক্রমের অংশ বিশেষ যা আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host